১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

যশোরে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
যশোরে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

ইকরামুল ইসলাম,যশোর প্রতিনিধি :

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেল ৩ টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালী গির্জার সামনে এই ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।

 

Manual6 Ad Code

নাভারন হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ টিটু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোল থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন মুশফিক মাহবুব প্রিয় ও কাব্য দাস। বেলা ৩ টার দিকে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কাভার্টভ্যান ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। #