৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে ট্রাক চাপায় গ্রাম্য চিকিৎসক নিহত

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
কালিয়াকৈরে ট্রাক চাপায় গ্রাম্য চিকিৎসক নিহত

Manual3 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন- কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মহিউদ্দিন (৩২)। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সফিপুর এলাকা থেকে বাজার করে বাসায় ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহসড়ক পার হচ্ছিল মহিউদ্দিন। এ সময় গাজীপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরেকটি সূত্রে জানা গেছে, মহিউদ্দিন বাজার করে একটি মোটরসাইকেলে পেছনে বসে বাড়ির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মহিউদ্দিন পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। ওই সময় মোটরসাইকেল চালক তার মোটরসাইকে নিয়ে পালিয়ে যায়।