২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

অবশেষে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি রানা

admin
প্রকাশিত জুলাই ৯, ২০১৯
অবশেষে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি রানা

Manual1 Ad Code

 

কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ প্রায় তিন বছর পর টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও যুবলীগের দুই নেতা হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

Manual2 Ad Code

দীর্ঘ প্রায় তিন বছর বিভিন্ন কারাগারে হাজতি থাকার পর আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন টাঙ্গাইল ৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

তিনি মুক্তি পেয়েই ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার জন্য সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

Manual8 Ad Code

এরআগে টাঙ্গাইল কারাগার গেটে কঠোর নিরাপত্তা নেয়া হয়। পুলিশ ও কারারক্ষীরা কারাগারের আশে-পাশে কাউকে ভিড়তে দেয়নি। সকালে থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকে।

Manual1 Ad Code

এবিষয়ে টাংগাইল জেলার আবুল বাশার বলেন, কাগজপত্র আমরা রাতেই হাতে পেয়েছি কিন্তু নিরাপত্তাজনিত কারণে রাতে তাকে মুক্তি দেয়া সম্ভব হয়নি তবে সকাল নয়টার দিকে তাকে কারাগার মুক্তি দেয়া হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য, দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।