২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

আন্দোলনের ২য় দিনেও অচল চট্টগ্রাম নার্সিং কলেজ

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯
আন্দোলনের ২য় দিনেও অচল চট্টগ্রাম নার্সিং কলেজ

Manual4 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

Manual2 Ad Code

চার দফা বাস্তবায়নের দাবিতে ২য় দিনেও চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে আন্দোলন করেছেন।
রোববার (৭ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

নার্সিং পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমেদ খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Manual5 Ad Code

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে: পুরাতন পাঠদান পদ্ধতি বহাল, পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা, নার্সিং কলেজসমূহকে পূর্ণাঙ্গ করা।

Manual1 Ad Code

চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ বাসন্তী রাণী রায় বলেন, শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। সেজন্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে ।

Manual7 Ad Code