৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ফেসবুকের বদৌলতে ৩ দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

admin
প্রকাশিত জুলাই ৭, ২০১৯
শিবগঞ্জে ফেসবুকের বদৌলতে ৩ দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

Manual4 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রকাশ্যে রাস্তায় সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে পুলিশকে অভিযোগ দেয়ার ৪ দিন পর ছবি ফেসবুকে শেয়ার করায় গ্রেফতার হলো অভিযুক্ত সেই হাসুয়াহাতে ধাওয়াকারী ব্যক্তি।

Manual6 Ad Code

অস্ত্রধারী সেই ব্যাক্তি জেলার শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ খানপাড়ার ফাইজুদ্দিন খানের ছেলে আজরুল খান।এ সময় পুলিশ ১ টি রামদা ও ২ টি হাসুয়া জব্দ করে।
ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে ১ জুলাইের হলেও ৪ জলাই রাতে ফেসবুকে সে ছবি আপলোড করার পর শুক্রবার দুপুরে গ্রেফতার হয় সেই দেশীয় অস্ত্রধারী যুবক। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ফেসবুকে ঘটনাটি দেখে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশের হাতে গ্রেফতার হয় আজরুল।
ভুক্তভোগী ব্যাক্তি শাহজাহান আলী সাজা জানান, জমির আইল সীমানা নিয়ে বিরোধের জেরে তার পিতা হেদায়েত আলী শেখের সাথে একই এলাকার আজরুল খানের বিরোধ চলে আসছিল। এর জেরে শাহজাহান আলী সাজা শিবগঞ্জ পৌরসভায় একটি অভিযোগ দিলে পৌর সালিশ বোর্ড ১ জুলাই সোমবার উভয় পক্ষকে লিখিতভাবে সালিশে হাজির হবার নিদের্শ দেয়। আদেশটি পাবার পর আজরুল উত্তেজিত হয়ে দেশিয় অস্ত্র হাসুয়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে অভিযোগকারী ও তার পরিবারকে  ধাওয়া করে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সাজার দাবী তিনি শিবগঞ্জ থানার এস আই সিরাজের কাছে একটি লিখিত অভিযোগ এবং ৩ জুলাই এ সংক্রান্ত একটি জিডি করার পরও শিবগঞ্জ থানা কোন ব্যবস্থা নেয়নি। অবস্থা বেগতিক দেখে তিনি ৪ জুলাই রাতে সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ এ প্রতিবেদক সহ চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারকে ট্যাগ করে আপলোড করেন। ফুটেজ আপলোডের পরদিন শুক্রবার দুপুরে শিবগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত আজরুলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার এস আই সিরাজ জানান, সাজার লিখিত কোন অভিযোগ তিনি পাননি এবং ঘটনার দিন ঘটনাস্থলে কাউকে তিনি না পাওয়ায় গ্রেফতার করতে পারেননি। তাঁর দাবী থানায় জিডি দায়েরের পর পুলিশ দেশীয় অস্ত্র বহনের দায়ে আজরুল কে শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে এবং সে ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, তিনি প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রমের একটি ছবি ফেসবুকে দেখে স্বপ্রনোদীত হয়ে অস্ত্রধারীকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। আর থানায় অভিযোগ দেয়ার বিষয়টি তার জানা নেই বলেও জানান তিনি।

Manual2 Ad Code