২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বাগাতিপাড়ায় বিসিডিএস এর উদ্যোগে খাদ্য সামগ্রী হস্তান্তর

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২০
বাগাতিপাড়ায় বিসিডিএস এর উদ্যোগে  খাদ্য সামগ্রী হস্তান্তর

Manual2 Ad Code

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

Manual5 Ad Code

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বাগাতিপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নিকট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

 

এসময় বিসিডিএস নাটোর জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম বেন্টু এবং বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি অানসার অালী মন্ডল, সহ সভাপতি নুরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সংগঠনের পক্ষ থেকে ২’শ বোতল (৫০০ গ্রাম) সয়াবিন তেল, ২’শ কেজি পেয়াজ, ২’শ কেজি আলু, ২’শ কেজি ডাল, ২’শ প্যাকেট (অাধা কেজি) লবন, ২’শ পিচ সাবান, ৫০০ মাস্ক হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code