খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন বাগাতিপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নিকট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বিসিডিএস নাটোর জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম বেন্টু এবং বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি অানসার অালী মন্ডল, সহ সভাপতি নুরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্থদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সংগঠনের পক্ষ থেকে ২'শ বোতল (৫০০ গ্রাম) সয়াবিন তেল, ২'শ কেজি পেয়াজ, ২'শ কেজি আলু, ২'শ কেজি ডাল, ২'শ প্যাকেট (অাধা কেজি) লবন, ২'শ পিচ সাবান, ৫০০ মাস্ক হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।