১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২০
ঝিনাইদহে করোনা প্রতিরোধে পুলিশের চেকপোস্ট

Manual1 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বুধবার সকালে শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ ৬ টি স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় সামাজিক দুরত্ব বজায় রাখতে ইজিবাইকে ৬ জন এক সাথে না চলা, মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেন।

Manual5 Ad Code

 

এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়। এসময় জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো: সালাহউদ্দিন বলেন, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নির্দেশে করোনার সংক্রমন রোধে সড়ক মহাসড়কে জরুরী কাজ বাদে চলাচলকারী যানবাহন ও মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকবে।

Manual1 Ad Code