২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Manual6 Ad Code

নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

‎বিশেষ প্রতিনিধিঃ‎ গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে গাইবান্ধা শহরের পি.কে. বিশ্বাস রোডের নতুন বাজার সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

Manual4 Ad Code

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম। গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খয়বর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল করিম মিয়া।
‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সদস্য শাহিন সরদার, সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া, ডা. মোস্তাকিম, ইঞ্জিনিয়ার আলামিন রুহুল, জানে আলম, শাজাহান মন্ডলসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
‎বক্তারা বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তবুও অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হন। কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত বা নিহত হলে মালিকপক্ষের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার বিষয়টিও বক্তারা তুলে ধরেন।
‎বক্তারা আরও জানান, শ্রমিকরা নিজেদের সামান্য আয়ের টাকা থেকে অল্প অল্প করে চাঁদা তুলে তিন শতক জমি ক্রয় করে ইউনিয়নের নিজস্ব কার্যালয় নির্মাণ করেছেন। এ সময় তারা প্রধান অতিথির কাছে ইউনিয়নের কার্যালয়টি স্থায়ীভাবে ভিত্তি দিয়ে একটি সুদৃঢ় ভবন নির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান।
‎প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আব্দুল করিম মিয়া শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম কারিগর। তাদের পরিশ্রম ও অবদানের মাধ্যমেই দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি শ্রমিক ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাসও দেন।
‎অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নির্মাণ শ্রম

Manual2 Ad Code