২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতীর আক্রমনে এক মহিলা নিহত

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯

Manual1 Ad Code

Manual5 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ– আজ ২৬ জুন সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত বটতলী গুচ্ছগ্রামে এক বন্যহাতির আক্রমণে মোমেনা খাতুন নামের একজন বৃদ্ধা নিহত হয়েছে। রান্নাঘরে রান্নাকরা অবস্থাতে পাহাড় থেকে হাতিটি নেমে এসে মোমেনা খাতুন এর উপর আক্রমণ করলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মোমেনা খাতুনের নিজ বাড়ী বটতলী ৪নং ওয়ার্ডের নুর পাড়া গ্রামে,তারা দীর্ঘদিন যাবত গুচ্ছগ্রামে নতুন বাড়ী করে বসবাস করে আসছিলেন। বর্তমানে সেখানে আনোয়ারা থানার পক্ষ থেকে এ এস আই সাঈদুল ও এ এস আই ফারুকের নেতৃত্বে একটি টিম প্রশাসনিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে

Manual8 Ad Code