
আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ- আজ ২৬ জুন সন্ধ্যা ৭.৩০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত বটতলী গুচ্ছগ্রামে এক বন্যহাতির আক্রমণে মোমেনা খাতুন নামের একজন বৃদ্ধা নিহত হয়েছে। রান্নাঘরে রান্নাকরা অবস্থাতে পাহাড় থেকে হাতিটি নেমে এসে মোমেনা খাতুন এর উপর আক্রমণ করলে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মোমেনা খাতুনের নিজ বাড়ী বটতলী ৪নং ওয়ার্ডের নুর পাড়া গ্রামে,তারা দীর্ঘদিন যাবত গুচ্ছগ্রামে নতুন বাড়ী করে বসবাস করে আসছিলেন। বর্তমানে সেখানে আনোয়ারা থানার পক্ষ থেকে এ এস আই সাঈদুল ও এ এস আই ফারুকের নেতৃত্বে একটি টিম প্রশাসনিক ভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।