২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

পিএইচডি ডিগ্রি যাচাই-বাছাইয়ের নির্দেশ হাই কোর্টের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
পিএইচডি ডিগ্রি যাচাই-বাছাইয়ের নির্দেশ হাই কোর্টের

Manual6 Ad Code

মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ

দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেসব পিএইচডি ডিগ্রি দেয়া হয়েছে সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না তা যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

Manual6 Ad Code

এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো যত পিএইচডি ডিগ্রি দিয়েছে তা আগামী ৩ মাসের মধ্যে যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

Manual4 Ad Code

এ-সংক্রান্ত বিষয়ে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি এ কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Manual7 Ad Code

এর আগে গত ২২ জানুয়ারি পিএইচডি ও সমমানের ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে জালিয়াতি বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

Manual6 Ad Code

একটি অনলাইনে প্রকাশিত নিউজ সংযুক্ত করে রিটে পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) অনুমোদনের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের ছাড়পত্র (এনওসি) নেয়ার বিধান করার নির্দেশনা চাওয়া হয়। রিটে শিক্ষাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহকে বিবাদী করা হয়েছিল।