২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বান্দরবানের লামায় ৩ আসামি গ্রেফতার

admin
প্রকাশিত জুন ২২, ২০১৯
বান্দরবানের লামায় ৩ আসামি গ্রেফতার

Manual3 Ad Code

মোঃ আবুল হাশেম : বান্দরবানের লামায় নারী নির্যাতন ও মানব পাচার মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ও লামা সদর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ (৩৫), লামা সদর ইউনিয়নের চিউনিখাল গ্রামের বাসিন্দা আলী নেওয়াজের ছেলে মো. হাবিব (৪৫) ও হযরত আলীর ছেলে মো. আনোয়ার (৩৮)।

Manual5 Ad Code

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code