২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

নেত্রকোণা জেলায় বায়ুমন্ডল কার্বণ হ্রাস করণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২০
নেত্রকোণা জেলায় বায়ুমন্ডল কার্বণ হ্রাস করণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়

Manual7 Ad Code

নেত্রকোণা প্রতিনিধি : গাছ লাগান,সংরক্ষণ করুন,দেশ বাচাঁন,মানুষ বাচাঁন, এই শ্লোগান নিয়ে নেত্রকোণা জেলার জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে বৃক্ষরোপণ, সংরক্ষন উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

 

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উদয়ন সমাজ কল্যাণ সমিতি(ইউএসকেএস) কর্তৃক আয়োজিত আনন্দ বাজারে প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উদয়ন সমাজ কল্যাণ সমিতি বিভাগীয় প্রধান বজলুর রহমান রানা ।

 

Manual2 Ad Code

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলার আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান , প্রধান আলোচক ছিলেন উদয়ন সমাজ কল্যাণ সমিতি ঢাকার, সি ও মোঃ জাহিদুর রহমান খান । বিশেষ অতিথি হিসাবে ছিলেন উদয়ন সমাজ কল্যাণ সমিতি এ.জি. এম. মঈনুল ইসলাম আরমান নেত্রকোণা জেলার ম্যানেজার আব্দুর রাজ্জাক সকল উপজেলার এরিয়া ম্যানেজার ও ফিল্ড অফিসার প্রমুখ।

 

নেতৃবৃন্দরা বলেন বাড়ির চারপাশে কিংবা আঙ্গিনায় বেশী বেশী করে গাছের চারা রোপণ করতে হবে।কেন না গাছ মানুষকে অক্সিজেন দেয় এবং কার্বণ ডাই অক্সাইড গ্রহণ করে ।

Manual5 Ad Code

 

আজ বিশ্ব জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রভাবের ফলে অনেক দেশে বৃক্ষ রোপনের পরিবর্তে বৃক্ষ নিধনের মহোৎসব শুরু হয়েছে। কাজেই এর বিরুপ প্রভাবে আজ জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।

Manual4 Ad Code

 

তারা বলেন সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সবাইকে প্রচুর পরিমান গাছের চারা রোপন করে বিশ্ব জলবায়ূর প্রভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করার আহবান জানান।