নেত্রকোণা প্রতিনিধি : গাছ লাগান,সংরক্ষণ করুন,দেশ বাচাঁন,মানুষ বাচাঁন, এই শ্লোগান নিয়ে নেত্রকোণা জেলার জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে বৃক্ষরোপণ, সংরক্ষন উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উদয়ন সমাজ কল্যাণ সমিতি(ইউএসকেএস) কর্তৃক আয়োজিত আনন্দ বাজারে প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উদয়ন সমাজ কল্যাণ সমিতি বিভাগীয় প্রধান বজলুর রহমান রানা ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলার আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান , প্রধান আলোচক ছিলেন উদয়ন সমাজ কল্যাণ সমিতি ঢাকার, সি ও মোঃ জাহিদুর রহমান খান । বিশেষ অতিথি হিসাবে ছিলেন উদয়ন সমাজ কল্যাণ সমিতি এ.জি. এম. মঈনুল ইসলাম আরমান নেত্রকোণা জেলার ম্যানেজার আব্দুর রাজ্জাক সকল উপজেলার এরিয়া ম্যানেজার ও ফিল্ড অফিসার প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন বাড়ির চারপাশে কিংবা আঙ্গিনায় বেশী বেশী করে গাছের চারা রোপণ করতে হবে।কেন না গাছ মানুষকে অক্সিজেন দেয় এবং কার্বণ ডাই অক্সাইড গ্রহণ করে ।
আজ বিশ্ব জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রভাবের ফলে অনেক দেশে বৃক্ষ রোপনের পরিবর্তে বৃক্ষ নিধনের মহোৎসব শুরু হয়েছে। কাজেই এর বিরুপ প্রভাবে আজ জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।
তারা বলেন সময় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে সবাইকে প্রচুর পরিমান গাছের চারা রোপন করে বিশ্ব জলবায়ূর প্রভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।