২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রিফাত হত্যা : মিন্নির আবেদন খারিজ

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
রিফাত হত্যা : মিন্নির আবেদন খারিজ

Manual3 Ad Code

আয়শা সিদ্দিকা মিন্নি – ফাইল ছবি

Manual3 Ad Code

 

টি আই অশ্রু :: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা বাতিলে নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

 

Manual8 Ad Code

আবেদনটি উত্থাপিত হয়নি (নট প্রেস) মর্মে খারিজ করেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও জামিউল হক ফয়সাল।

 

গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Manual8 Ad Code

 

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ অভিযোগ গঠন করেন। পরে এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মিন্নি।

Manual2 Ad Code

 

গত বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাকে বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজে নেয়ার পর সেখানেই মারা যান। এই মামলায় মিন্নি বর্তমানে হাইকোর্টের আদেশে জামিনে রয়েছেন।