২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় কারেন্ট জাল পরিবহনের দায়ে ৩ জনের কারাদণ্ড

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
ভোলায় কারেন্ট জাল পরিবহনের দায়ে ৩ জনের কারাদণ্ড

Manual4 Ad Code

টিপু সুলতান ,ভোলা জেলা প্রতিনিধি ::

ভোলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় অবৈধ কারেন্ট জাল পরিবহনের দায়ে আজ ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

রোববার সন্ধ্যায় ভোলা সদর থেকে থ্রি-হুইলার যোগে লালমোহন উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

এরা হলো এনায়েত (৪২), শাহে আলম (৩৮) ও নুর বাহাদুর (৪০)।

Manual8 Ad Code

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ সোমবার সকালে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

Manual2 Ad Code

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বজলার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জালসহ ৩ জনকে আটক করা হয়। আজ সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

Manual3 Ad Code