সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বৌভাতের খাবার খেয়ে শিশুসহ প্রায় দু,এর অধিক অতিথি হাসপাতালে
ঝালকাঠিতে বৌভাত অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ অতিথি অসুস্থ হয়ে ঝালকাঠি সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
১৯/০১/২০২০ইং তারিখ রোববার সন্ধ্যায় একের পর এক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। খাদ্যে বিষক্রিয়া থেকে সবাই অসুস্থ হয়েছে বলে চিকিৎকের প্রাথমিক ধারনা।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ রোগী ও তাদের স্বজনরা জানায়, প্রতাপ গ্রামের প্রয়াত আজাহার আলী হাওলাদারের ছেলে নজরুল ইসলামের সাথে পাশ্ববর্তি গ্রাম ভৌরবপাশার মোফাজ্জেল হোসেনের মেয়ে ছাবিনা আক্তারের সাথে বিয়ে হয়।
রোববার প্রতাপ গ্রামে ছেলের বাড়িতে ছিলো বৌভাত অনুষ্ঠান। আর ওই অনুষ্ঠানে দু’পক্ষ, আত্মীয় স্বজন ও এলাকার তিন শত লোক অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হয়ে অংশ নেয় এবং বৌভাতের খাবার খায়। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষন পর থেকেই অসুস্থ হয়ে ঝালকাঠি সদর হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে প্রায় দুই শতাধিক অতিথি ভর্তি হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিয়াম আহসান জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এরা সবাই অসুস্থ হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে শিশু এবং বৃদ্ধরাও এ খাবার খাওয়ায় তারা বেশি অসুস্থ হয়ে পড়েছে। তাদের অবস্থা পর্যাবেক্ষন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী হাসপাতালে ছুটে যান এবং রোগিদের খোঁজ খবর নেন । এ সংবাদে খবর পেয়ে ছুটে আসেন সদর সার্কেল এম এম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর থানার ওসি খলিলুর রহমান, ঝালকাঠি জেলার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ঝালকাঠির মিডিয়া ফোরাম সভাপতি মনির হোসেন, দেশ বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।