১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জের বালিগাঁও এ রাসলীলা অনুষ্টিত

admin
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২০
কমলগঞ্জের বালিগাঁও এ রাসলীলা অনুষ্টিত

Manual4 Ad Code

মোঃ মালিক মিয়া, বিশেষ প্রতিনিধি

Manual4 Ad Code

প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাব-গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মনিপুরী অধ্যুষিত উত্তর বালিগাঁও গ্রামে ১৫ জানুয়ারী বুধবার বিকেলে অনুষ্টিত হয়েছে মনিপুরী সম্প্রদায়ের ঐতহ্যিবাহী রাসলীলা অনুষ্টান। প্রতিবছর কার্ত্তিকী পূর্ণিমা তিথিতে উপজেলার মাধবপুরে রাসপূর্ণিমা উৎসব পালিত হলেও প্রাচীনকাল থেকে বালিগাঁও গ্রামের মনিপুরীরা প্রতিবছর মকর সংক্রান্তি তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের লীলানুকরণে নৌকা বিলাস অনুষ্টিত হয়ে আসছে।
এই অনুষ্ঠানে কমলগঞ্জের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এই রাসলীলা উপভোগ করতে বালিগাঁও এ আসেন। রাসলীলা উপলক্ষ্যে বসেছিল বিরাট মেলা। মেলায় ঘরকন্যার নিত্যপ্রয়োজনীয় জিনিষসহ রকমারী পন্যের পশরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। দিনভর আনন্দ উৎসবে মেতে উঠা ভক্ত, দর্শনার্থীরা সন্ধ্যায় ফিরে যায় যার যার ঘরে।

Manual3 Ad Code