২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২০
রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

Manual6 Ad Code

মোঃ মনিরুজ্জামান(মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভূষিত করায়

৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে আইসিটি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভূষিত করায় রংপুরে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসিব আহসান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, সমাজ কল্যাণ পরিষদের সদস্য চায়না চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক হুমায়ুন কবির, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন আরো অনেকে।

Manual5 Ad Code