মোঃ মনিরুজ্জামান(মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভূষিত করায়
৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে আইসিটি খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজসেবা অধিদপ্তরকে ডিজিটাল বাংলাদেশ শ্রেষ্ঠ অধিদপ্তর পুরস্কারে ভূষিত করায় রংপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আসিব আহসান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, সমাজ কল্যাণ পরিষদের সদস্য চায়না চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মতিন, সহকারী পরিচালক হুমায়ুন কবির, চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন আরো অনেকে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।