৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মহেশপুরে পুলিশের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২০
মহেশপুরে পুলিশের হাতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১০৭ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী সজিব আহাম্মেদকে (২২) আটক করেছে। আটককৃত সজিব আহাম্মেদ মহেশপুর উপজেলার পদ্মপুকুর স্কুল পাড়ার আবু বক্করের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মহেশপুর থানার এসআই আলাল হোসেন ও এএসআই সালাহউদ্দীন আহম্মেদ ঘুগরী-উজ্জ্বলপুর রাস্তার ওপর থেকে একটি মটর সাইকেলসহ ১০৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়। এসময় মালের মালিক সজিব আহম্মেদকে আটক করা হয়েছে।
এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Manual2 Ad Code