৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে জাহাজ (লাইটারেজ) ডুবি

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২০
বৈরীপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে জাহাজ (লাইটারেজ) ডুবি

Manual3 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি :

Manual3 Ad Code

বাংলাদেশের দক্ষিণ জনপদের রাজধানী ক্ষ্যাত দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। দীর্ঘদিন লোকসানের চাপ কাটিয়ে সরকারের দূরদর্শিতার কারনে বেসরকারি করনের পর হতে বন্দরটি এখন লাভ জনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সে সুত্রে দিনকে দিন এখানে পন্য খালাস ও বোঝাই এ হিড়িক থাকলেও গত ২ দিন প্রাকৃতিক দূর্যোগের কারনে ব্যহত হচ্ছে সার্বিক কার্যক্রম। গতকাল শুক্রবার ভোরে নাইবেরীয়ান পতাকা বাহী সারবোঝাই একটি জাহাজ (MV ANTIGONE) হতে সার লোড দিয়ে এম,ভি পারভিন-২ বন্দরের দিকে আসছিলো। ফেয়ারওয়ে বয়া এরিয়ার বাইরে মেহেরআলী এলাকায় আসলে লাইটারেজ জাহাজটি ঘুন কুয়াশা’য় দিক হারিয়ে তলিয়ে যায়।কোস্টকার্ড তাৎক্ষণিক ভাবে সেখানে গিয়ে ১৪ জন নাবিক কর্তব্যরত লোককে নিরাপদে উদ্ধার করেন।উদ্ধার কৃতরা হলেন-আরাফাত হোসেন,আরিফ হোসেন,জামাল হোসেন,উজ্জল হোসেন,শাহাদাৎ হোসেন,ইমাম হোসেন,মানিক শেখ,হাসান শেখ,রবিন শেখ,হারুন মোল্লা, সালমান মোল্লা,রফিকুল ইসলামি, রাকিবুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। এদের প্রত্যেকের বাড়ি মাদারীপুর,চট্রগ্রাম,নড়াইল ও খুলনা জেলায় বলে জানা যায়।

Manual2 Ad Code