২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ৭০ বারের মতো পেছালো

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৯
সাগর-রুনি হত্যার প্রতিবেদন ৭০ বারের মতো পেছালো

Manual3 Ad Code

অভিযোগ প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও নতুন দিন ধার্য করেছে আদালত।

 

Manual3 Ad Code

বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এই নিয়ে ৭০ বার পেছালো।

 

Manual8 Ad Code

সোমবার (৩০ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১০ ফেব্রুয়ারি (সোমবার) নতুন দিন ধার্য করে আদেশ দেন।

Manual8 Ad Code

 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

 

চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

 

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।