১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে ইউপি সদস্যর’ কাছে চাঁদা চাওয়ায় আদালতে মামলা

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
পটুয়াখালীতে ইউপি সদস্যর’ কাছে চাঁদা চাওয়ায় আদালতে মামলা

Manual7 Ad Code

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলায় ইউপি সদস্যের কাছে চাঁদা চাওয়ায় মোঃ বশির মাতব্বর ( ৪০) বাদী হয়ে গলাচিপায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

আসামীরা হলেন নুর আলম জিকু, দুলাল প্যাদা, সোহেল মোঃ মোস্তাফিজ, সোহাগ খন্দকার, মোঃ জহিরুল। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে এমসি সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

Manual6 Ad Code

মামলা উল্লেখ্য যে, আসামীরা পরস্পর একই এলাকার বাসিন্দা। আইন কানুন কিছুই মানে না গায়ের জোড়ে চলে। ব্যবসায়িক শত্রুতা থাকায় বাদীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।

Manual2 Ad Code

এনিয়ে বাদীকে মারধর করে ও বাদীর কাছ থেকে ছিচল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বাদী বশির মাতব্বর বলেন, গত ২৬ অক্টোবর সুহারী লোহার পোল তাল তলার পূর্ব পাশে সকল আসামীরা একত্রিত হয়ে। আমার চায়না সিকো কোম্পানিতে লোড আনলোড কাজে বাধা দেয় এবং আমার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি না দিলে মারধর করে ও পকেট থেকে ৪৬ হাজার টাকা আসামীরা জোর পুর্বক নিয়ে যায়। এনিয়ে আমি আদালতে ৬ জনকে আসামী করে মামলা করি।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code