১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ ধরায় ২৫ জেলের দন্ড

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইলিশ ধরায় ২৫ জেলের দন্ড

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

চৌহালি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করা হয়েছে। আটকৃত জেলেরা হলো- আবদুস ছাত্তার, মহির উদ্দিন, ওয়াহাব আলী, মানিক হোসেন, সাইফুল হোসেন, তোফাজ্জল হোসেন, আবদুল মতিন, খোকন মিয়া, আবদুর রউফ, কালু মিয়া, শামীম হোসেন, জাহিদুল ইসলাম, নুরুন-নবী, কামরুল ইসলাম, আমোদ আলী, হেলাল উদ্দিন, আবদুল হালিম, আবুল কালাম, ওয়াজেদ আলী, জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম, আলমগীর হোসেন, আব্বাস আলী, আমিরুল ইসলাম ও আইয়ুব আলী। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদের আদালতে আটককৃতদের ১৪ দিন করে দন্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা মুল্যের ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং ৪৫ কেজি মা ইলিশ বিভিন্ন এমিত খানায় বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সহকারী কর্মকর্তা মাসুম বিল্লাহ ও অফিসের ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code