৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সিটি মেয়র আরিফ

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০১৯
বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সিটি মেয়র আরিফ

Manual2 Ad Code

জামরুল ইসলাম রেজা :- অল্পের জন্যে ভয়াবহ বিমান দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় মালয়েশিয়ান এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র।

রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

Manual8 Ad Code

বার বার উড্ডয়নের চেষ্ঠা করেও পাইলট ব্যর্থ হন। এসময় বিকট শব্দ হতে থাকে, এতে যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। প্রায় দু’ঘন্টা রানওয়েতে রেখেই এয়ারলাইন্সের প্রকৌশলী টিম উড়োজাহাজটি মেরামতের চেষ্ঠা করেন।

Manual6 Ad Code

পুরোটা সময় উড়োজাহাজের ভেতরে যাত্রীরা আতংকে সময় কাটান।

Manual4 Ad Code

সবশেষ ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। আজ বিকেলে অন্য একটি ফ্লাইটে মেয়রসহ অন্যান্য যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

কিছুক্ষণ আগে ফোনে আলাপকালে মেয়র জানান, এখন তিনি ও তার সফরসঙ্গী সবাই সুস্থ, স্বাভাবিক আছেন।

Manual7 Ad Code