৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় দুর্র্ধষ ডাকাত দলের ১৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
আশুলিয়ায় দুর্র্ধষ ডাকাত দলের ১৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

Manual8 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:-

Manual1 Ad Code

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় যৌথ অভিযান চালিয়ে দুর্র্ধষ ডাকাত দলের ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে পাঠালে ৮ ডাকাত সদস্য বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন।

Manual1 Ad Code

এর আগে বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক বিলায়েত হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের টিম।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন- মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম, কামাল, হান্নান, নিরব, সুলতান, খলিল, রুবেল, শফিকুল, সোহাগ, আলামিন-১, আফজাল, আলামিন-২, মাজাহারুল, আমজাত আলী, সফিকুল ও রাসেল। তাৎক্ষণিক গ্রেফতারকৃতদের নাম জানা গেলেও পরিচয় জানা যায়নি।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক এসআই বেলায়েত হোসেন ক্রাইমএ্যাকশন২৪ডটকম কে জানান, গত ১১ অক্টোবর আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একটি বাসা বাড়ির দুটি ফ্ল্যাটে রাতের আঁধারে ডাকাতির ঘটনা ঘটে।

Manual5 Ad Code

এছাড়া গত ৮ অক্টোবর আশুলিয়ার কবিরপুর এলাকায় ডাকাতের হামলায় দীপ দাস নামে এক যুবক গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দুটি ঘটনার ধারাবাহিকতায় আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাসা-বাড়িতে ডাকাতির ঘটনায় ১৪ জন এবং ডাকাতিসহ খুনের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে ৮ ডাকাত সদস্য বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীরা বাদী হয়ে আশুলিয়া থানায় পৃথক দুটি ডাকাতি মামলা দায়ের করেন।

Manual5 Ad Code