৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সকল গৃহহীনরা দুর্যোগ সহনীয় ঘর পাবে : ডাঃএনামুর রহমান

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯
সকল গৃহহীনরা দুর্যোগ সহনীয় ঘর পাবে : ডাঃএনামুর রহমান

Manual2 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:-

বাংলাদেশে যত গৃহহীন বা ঝুঁকিপূর্ণ মানুষ আছে সবাইকে নতুন করে দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সাভার শাখা ও পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, বেদে সম্প্রদায় তৃতীয় লিঙ্গের মানুষ ও নদী ভাঙ্গন এলাকার কেউ গৃহহীন থাকবে না ।

Manual6 Ad Code

ভুমিকম্প মোকাবেলায় জাপানের সাথে বাংলাদেশ সরকার খুব শীঘ্রই চুক্তি করবে জানিয়ে তিনি আরও বলেন, দুর্যোগ সব দেশেই হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ দুর্যোগ সহনীয় রাষ্ট্র, বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় বিশ্বের রোল মডেল হয়েছে বলেও বলেন তিনি। এসময় দুজন অসহায় গৃহহীনকে তৈরিকৃত ঘরের চাবি হস্তান্তর করেন।

Manual4 Ad Code

আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, পৌর মেয়র আব্দুল গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজুরুল ইসলাম মানিক মোল্লা, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাভার পৌরসভা কাউন্সিলরবৃন্দসহ আরো অনেকে।