৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৩ ব‍্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৩ ব‍্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি দল ৩টি(তিন) ব‍্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১২,০০০(বার হাজার)টাকা অর্থ জরিমানা করেছেন।

ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি হিসেবে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজার পরিদর্শন করেন।

Manual3 Ad Code

উক্ত বাজার পরিদর্শনে উপস্থিত থাকেন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক (অতি: দা:) মোঃ শেখ সাদী,বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআর‌এস) ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাচ্চু এবং পুলিশ প্রতিনিধি দল ।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লংঘনের অপরাধে তিন ব‍্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করেন।

Manual5 Ad Code

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক (অতি: দা:) মোঃ শেখ সাদী জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code