৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্লাপুরে প্রতিবন্ধীরা এসএমএসে পাবেন “সুবর্ণ নাগরিক” তথ্য

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০১৯
সাদুল্লাপুরে প্রতিবন্ধীরা এসএমএসে পাবেন “সুবর্ণ নাগরিক” তথ্য

Manual7 Ad Code

জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসে “সুবর্ণ নাগরিক” কার্ড পেতে প্রতিবন্ধীদের হয়রানী রোধসহ সেবার মানোন্নয়নের লক্ষে চালু করা হলো “এসএমএস” পদ্ধতি। এখন থেকে প্রতিবন্ধীরা হাতের মুঠোয় পেয়ে যাবেন তাদের প্রত্যাশিত “সুবর্ণ নাগরিক” এর তথ্য।

Manual4 Ad Code

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিরা সুবর্ণ নাগরিকত্ব (স্মাট কার্ড) পাওয়ার জন্য স্থানীয় সমাজসেবা অফিসে জরিপ ফরম জমা দিয়ে আসছিলেন। তারা কবে নাগাদ কার্ডটি পাবেন, তা নিশ্চিত ছিলেন না। এজন্য অজ্ঞাত অবস্থায় দুর-দুরান্ত থেকে অফিসে খোঁজখবর নিতে আসতেন প্রতিবন্ধী ব্যক্তি বা তার অভিভাবকরা। এতে কিছুটা হলেও, হয়রানীবোধ করতেন তারা।

Manual7 Ad Code

বিদ্যমান পরিস্থিতি থেকে রেহাই দিতে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় এর উদ্যোগে চালু করা হলো মোবাইল এসএমএস পদ্ধতি। “সুবর্ণ নাগরিক” প্রত্যাশীরা এখন থেকে ঘরে বসেই ক্ষুদে বার্তার মাধ্যমে জানতে পারবেন তাদের কাঙ্খিত স্মাট কার্ডটি পাওয়ার তথ্য।

এ লক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিবন্ধীদের জন্য “এসএমএস” পদ্ধতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

স্মাট কার্ড প্রত্যাশী আবিদা সুলতানা রিয়া নামের একজনকে একটি “এসএমএস” দিয়ে উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ।

Manual6 Ad Code

এদিকে, এমনি একটি এসএমএস পেয়ে অফিসে ছুটে আসেন প্রতিবন্ধী আবিদা সুলতানা রিয়া। তার মোবাইলে পাওয়া এসএমএস-টি দেখান সমাজসেবা অফিসারকে। এমন তথ্য হাতে পাওয়ায় রিয়া আকতার অনেক আনন্দিত। সেই সাথে রিয়া আকতার অভিনন্দন জানায় অফিসারকে।

সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় বার্তাটোন্টেফোর.কমকে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিশেষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে সম্মানিত করার পাশাপাশি তাদের বলা হচ্ছে “দেশের সুবর্ণ নাগরিক”। তাদের দ্রুত সেবাদানসহ স্বচ্ছতা নিশ্চিত করতে আজ থেকে চালু করা হলো এসএমএস।