৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
ভোলার তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Manual6 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি:

Manual6 Ad Code

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

Manual5 Ad Code

এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আড়ালিয়া বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

এদিকে দিবসটি উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা তজুমদ্দিনের মত দুর্যোগপ্রবন এলাকায় দুর্যোগ মোকাবেলায় ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এর সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদ খান প্রমুখ।

Manual1 Ad Code