৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
গাজীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual3 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু :- গাজীপুরের শ্রীপুর থেকে মুরসালিন (২২) নামের এক যুবকের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

Manual3 Ad Code

সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোরসালিন শ্রীপুর পৌর দরগারচালা এলাকার কাইয়ুম মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোরসালিন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে রাতে নিজ কক্ষে ঘুমাতে যায়। পরে রাতের কোনো এক সময় সে ঘুম থেকে উঠে পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

Manual8 Ad Code

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা থানায় জানালে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি।

Manual1 Ad Code

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Manual1 Ad Code