৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে সফর, ১৪৪৮ হিজরি

আবারও ধোবাউড়া উপজেলার উন্নয়নের প্রায় ২ কোটি টাকা ফেরত

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
আবারও ধোবাউড়া উপজেলার উন্নয়নের প্রায় ২ কোটি টাকা ফেরত

Manual8 Ad Code

তারিকুল ইসলাম, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কর্মসৃজন কর্মসূচির প্রকল্পের বরাদ্দের প্রায় দুই কোটি টাকা প্রকল্পের কাজ না করার কারন দেখিয়ে ফেরত দিল প্রকল্প বাস্তবায়ন অফিস।

Manual2 Ad Code

জানা যায় ২০১৮ – ১৯ অর্থ বছরে কর্মসৃজন কর্মসূচি ( ৪০) দিনের কাজের ২ পর্যায়ে ধোবাউড়া উপজেলার জন্য বরাদ্দ ছিল প্রা্য় ২ কোটি ৫৬ লক্ষ টাকা।

Manual3 Ad Code

যথা সময়ে প্রকল্পের কাজ শুরু হলেও কিছু কিছু প্রকল্পে শ্রমিকের পরিবর্তে ডেকু দিয়ে মাটি কাটাসহ নানা অনিয়মের অভিযোগ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল।তারই লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ২ জুন ২০১৯ দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করাসহ ফেসবুকে লিখা লেখি হয়।

দীর্ঘ নাটকীয় পরিন্থিতি শেষে গত ২ অক্টোবর২০১৯ তারিখে ৭ ইউনিয়নে ৬৯ লাখ ৩১ হাজার ৮ শত টাকার শ্রমিকদের অনুকুলে বিল প্রদান করে বরাদ্দের ১ কোটি ৯০ লাখ ৫ শত ৮৬ টাকা ফেরতের চিটি ইস্যু করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঃ জাকির হোসেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঃ জাকির হোসেন বলেন সরজমিনে তদারকীকরে প্রকল্পের কাজ যতটুকু হয়েছে তার প্রেক্ষিতে শ্রমিক হাজিরার অনুপাতে সঠিক বিল প্রদান করে উদ্বৃত্ত টাকা ফেরতের চিঠি দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার কর্মস্তলে না থাকায় তাঁর বক্তব্য গ্রহন করা সম্ভব হয়নি।উল্লেখ্য ২০১৭্- ১৮ অর্থ বছরে ধোবাউড়া উপজেলা থেকে একই প্রকল্পের প্রায় ২ কোটি ২৩ লক্ষ টাকা ফেরত গিয়েছিল।