৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
চট্টগ্রাম আগ্রাবাদ এলাকায় বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত

Manual4 Ad Code

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় খোরশেদ নামের এক যুবলীগ নেতা র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ মিডিয়া উইং মাশকুর রহমান।

Manual4 Ad Code

এ সময় ২ টি বিদেশি অস্ত্রসহ মোট তিনটি অস্ত্র ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

মাশকুর রহমান বলেন, ‘খোরশেদ আগ্রাবাদ এলাকায় যুবলীগ পরিচয়ে চাঁদাবাজি করতো।

তার চাঁদাবাজিতে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা থাকলেও সে পলাতক ছিলো। তাকে গ্রেপ্তারে অভিযান পরিচালনাকালে তার সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। এতে খোরশেদ গুলিবিদ্ধ হয়।পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খোরশেদ আলম কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবরের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।