৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

সাভারে শিল্পনগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ নিহত-২

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
সাভারে শিল্পনগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ নিহত-২

Manual5 Ad Code

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ 

Manual4 Ad Code

সাভারে বাংলাদেশ বিসিক শিল্পনগরীর ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ দুই জন নিহত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি, এসময় সে বিষাক্ত গ্যাস বিষক্রিয়ায় মারা যান। পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code