৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সফর, ১৪৪৮ হিজরি

পোরশায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
পোরশায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নাইম উদ্দিন ,পোরশা(নওগাঁ) প্রতিনিধি:

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” শ্লোগান দুটিকে সামনে রেখে নওগাঁর পোরশায় চিত্রাংকন, র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনরে আয়োজনে চিত্রাংক, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্বদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ২০১৮-১৯ অর্থবছরে নির্মিত দূর্যোগ সহনীয় বাসগৃহ ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

Manual1 Ad Code

সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, অগ্রণী ব্যাংক নিতপুর শাখা ম্যানেজার মমতাজ মন্ডল, জনতা ব্যাংক ম্যানেজার মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মিলন কুমার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রী এতে অংশ গ্রহন করেন।

Manual2 Ad Code