২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
ঠাকুরগাঁওয়ের রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিতা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১২ অক্টোবর) বিকালে সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ রুহিয়া থানা শাখা সভাপতি- পার্থ সারথি সেন।
এছাড়াও বক্তব্য রাখেন,আওয়ামীলীগ রুহিয়া থানা শাখা সাধারণ সম্পাদক ও প্রধান আলোচক মোঃ আবু সাঈদ বাবু,২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান অনিল কুমার সেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা,আওয়ামীলীগ রুহিয়া থানা শাখা সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন প্রমুখ।
এসময় রুহিয়া থানা শাখা ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু।