২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

রাজাপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
রাজাপুরে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

Manual6 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:-

Manual8 Ad Code

ঝালকাঠির রাজাপুরে মনিয়া (১৮) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাতুরিয়া ইউনিয়নের শনিবার সন্ধার দিকে গৃহবধুর শ্বশুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

মনিয়া পাশ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের মোঃ সোহবার হাওলাদারের মেয়ে।

মৃত মুনিয়ার ভাই মোঃ সোলায়মান ও মা নাসিমা বেগম জানায়, দুই মাস পূর্বে রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মোঃ মতিয়ার রহমান মোল্লার পুত্র মোঃ সুমন মোল্লা (২৮) এর সাথে মনিয়ার প্রেমের সম্পর্ক থাকায় বিবাহ হয়।

সুমন যশোরে আরএফএল কোম্পানিতে চাকুরি করতো। সেই সুবাধে মুনিয়াকে নিয়ে যশোরের রানির হাট এলাকায় বাসা বাড়া নিয়ে বসবাস করতো। ঘটনার দিন শুক্রবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে তাদের জানায় তার মুনিয়া ব্রেনস্টোক করেছে। মুনিয়ার মা নাসিমা ঐ রাতেই তারাবুনিয়ায় মুনিয়ার শ্বশুর বাড়ি আসে।

ভোর রাতে যশোর থেকে মুনিয়ার মৃতহেদ নিয়ে মুনিয়ার স্বামী সুমন বাড়িতে আসে। মৃতদেহ দেখে তাদের সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে সময় নষ্ট না করে অভিযোগ নিয়ে শনিবার বিকেলে তারা রাজাপুর থানায় আসে। অভিযোগ পেয়ে থানা পুলিশ মুনিয়ার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual3 Ad Code

মুনিয়ার শ্বাশুরি নুরবানু জানায়, তার পুত্রবধু মুনিয়া হঠাৎ অসুস্থ্য হয়ে পরে। তার পুত্র সুমন মুনিয়াকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নম্বর ১৮)।

Manual4 Ad Code