২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

অবশেষে বাগেরহাটের কর্মকর্তার বদলি

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০১৯
অবশেষে বাগেরহাটের কর্মকর্তার বদলি

Manual3 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার ঘনবসতি পূর্ন ও বন সংলগ্ন উপকুল বিধৌত্য দরিদ্র জনগোষ্ঠীর বসবাস এই শরনখোলা উপজেলা।

এখানে মাত্র কয়েকমাস আসতে না আসতেই ব্যাপক দূর্নীতি,অনিয়ম ও অসৌজন্যমূলক আচরনের অভিযোগে আক্রান্ত হন উপজেলা সাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(THFPO) জনাব ডাঃজামাল মিঞা।গত ০৮/১০/২০১৯ ইং তারিখে তার বিরুদ্ধে উপজেলা মানব কল্যান সোসাইটির

Manual8 Ad Code

উদ্যোগে রোগী ও সর্ব সাধারনের সাথে দূর্বব্যবহার,সরকারী ফি এর অধীক টাকা নেওয়া,প্রয়োজন ছাড়াও টেস্ট দিয়ে পারসেন্ট খাওয়া,চিকিৎসা সনদ প্রদানে উৎকোচ দাবী করার অভিযোগ এনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনের নেতৃত্ব দেন সোসাইটির আহ্বায়ক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।

এটা তাৎক্ষনিক বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষের দৃস্টি গোচর হয়।

Manual3 Ad Code

তারই ফলাফল স্বরুপ গতকাল এক আদেশে অভিযুক্ত কর্মকর্তা কে ৩ কার্যদিবসের মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় বদলি করা হয়। বাগেরহাট সিভিল সার্জন জনাব ডাঃ জি কে এম সামছুজ্জামান বিষয়টির নিশ্চয়তা প্রদান করেন এবং এটা স্বাভাবিক নিয়মেই হয়েছে মর্মে মন্তব্য করেন।

Manual5 Ad Code

অভিযুক্ত কর্মকর্তার সরাসরি বক্তব্য নিতে তাকে সরেজমিনে না পেয়ে মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।বদলি হওয়ার খবরটা এলাকায় ব্যাপক আলোচনার সৃস্টি করেছে ও জনমনে খানিকটা স্বস্তির নিঃশ্বাষ ফেলেছে।

Manual1 Ad Code