২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

মুক্তিযুদ্ধকালীন ১২ বছরের শিশুকে যুদ্ধাপরাধী মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০১৯
মুক্তিযুদ্ধকালীন ১২ বছরের শিশুকে যুদ্ধাপরাধী মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Manual7 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোবরা গ্রামের আবেদ আলী (৬০)।মুক্তিযুদ্ধকালীন সময়ে শিশু হলেও বর্তমানে যুদ্ধাপরাধী মামলার আসামি হয়ে জেল হাজতে রয়েছেন।

Manual4 Ad Code

এ কাল্পনিক ও ষড়যন্ত্রমুলক মামলা হতে রেহাই পেতে আজ ঠাঁকুরগাও প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।

Manual1 Ad Code

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আবেদ হোসেনের ছোট ভাই মো.একরামুল হক।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, আব্দুর রাজ্জাক ও রফিকুল ইসলাম।

সাংবাদিক সম্মেলনে তার ভাই একরামুল হক লিখিত বক্তব্যে জানান, আমার ভাই আবেদ আলী মুক্তিযুদ্ধের সময় শিশু ছিলেন। তখন রাজাকার হওয়ার মতো তার বয়সই হয়নি।

Manual7 Ad Code

দেশ স্বাধীনের এত বছর পর হঠাৎ আমার ভাইকে যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে।

এটি উদ্যোস্য প্রনোদিত। আমাদের প্রতিবেশী সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ ও তার ভাই সালাউদ্দীনের বিরুদ্ধে আমার ভাই আবেদ আলী দেওয়ানি আদালতে জমাজমি সংক্রান্ত মামলা করলে এ মামলার ষড়যন্ত্রের সুত্রপাত হয়।

কারণ সাহাবুদ্দীনের স্যালক বাংলাদেশের সর্বোচ বিচারালয়ে কর্মরত থাকায় সেখান থেকেই ২০১৯ সালে একটি যুদ্ধপরাধী মামলায় তাকে আসামি দেখিয়ে নিজ বাড়ি হতে আটক করে।