১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় নারীসহ ৭ জনকে পিটিয়ে আহত করেছে ভূমিদস্যুরা

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
ভোলায় নারীসহ ৭ জনকে  পিটিয়ে আহত করেছে ভূমিদস্যুরা

Manual4 Ad Code

মাসুদ রানা,ভোলা থেকে :- ভোলার দৌলতখানে নারীসহ ৭ জনকে পিটিয়ে আহত করেছে ভূমিদস্যুরা। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

Manual6 Ad Code

তবে এদের মেধ্যে ২ জনের অবস্থা অশঙ্কাজনক।

Manual2 Ad Code

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝি বাড়ীর মৃত বেলায়েত হোসেনের ছেলে ফরমুজল হক মাঝি চরপাতা মৌজায় পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে ঘর-দরজা, পুকুর, বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল।

Manual4 Ad Code

কিছুদিন পূর্বে ফরমুজল হকের ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা বেলায়েত হোসেনের অন্য ৩ ছেলে আওলাদ মাঝি, আলিমুদ্দিন মাঝি ও আমজাদ হোসেন মাঝির। বিগত দিনে এ ৩ ভূমিদস্যু ফরমুজুল হককে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য হামলা-মামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থকে। কোন ভাবেই ফরমুজলের পরিবারকে ভিটা ছাড়া করতে না পেরে তাদের উপর চালাতে থাকে বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার। শুক্রবার ১১ অক্টোবর ২০১৯ সকাল ৮টার দিকে আওলাদ ও আলিমুদ্দিন মাঝির সাথে স্থানীয় জহুরা বেগমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাক বিতন্ড হয়ে ফরমুজুল হকের মেয়ে জান্নাত বেগম ও ফেরদৌসের সাথে। এর রেশ ধরে আওলাদ ও আলিমুদ্দিন মাঝির নেতৃত্বে, সাহেদ, মমিন, রিয়াদ, হাসিম, আকবর, মিজান, আলআমিন, জলিল, বসার, কবির, বাবর, জামাল মাঝিসহ ১৫/২০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফরমুজুল হকের পুরো পরিবারের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে ফরমুজুল হকের স্ত্রী শাহিনুর বেগমের মুখ ও নাক কেটে মারাক্তক জখম হয়। অন্যদিকে সন্ত্রাসীরা ফরমুজুল হক, ফেরদৌস, জান্নত, সুলতানা, জহুরা, ফাহিমাকে লাঠি ও রোহার রড দ্বারা পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গা ফুলা জখম করে। এক পর্যায়ে তারা অচেতন হয়ে পরলে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে

এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা আহতদের অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। পরে দৌলতখান থানার এসআই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ এসে, আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী ফরমুজুল হক ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।