১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে গার্ল গাইডস্ এর ১৯তম আঞ্চলিক পরিষদ অধিবেশন

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে গার্ল গাইডস্ এর ১৯তম আঞ্চলিক পরিষদ অধিবেশন

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের ১৯তম আঞ্চলিক পরিষদ অধিবেশন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
জেলা শিল্পকলা অডিটোরিয়ামে শুক্রবার
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সকালে অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজেবুন্নেছা বেগম।
রাজশাহী অঞ্চলের আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ.জেড.এম নূরুল হক।
গার্ল গাইডস্ এর রাজশাহী জেলা কমিশনার সাবরিনা সারমিনের সঞ্চালনায় উদ্বোধনী অধিরেবশনে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার মর্জিনা হক।
অধিবেশনে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, গার্লস গাইড চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদিকা গৌরী চন্দ্র সেঁতু, সদর উপজেলা সম্পাদিকা রোখসানা আহমদ, গার্ল গাইডস্ নেত্রী আলহাজ অ্যাড. ইয়াসমিন
সুলতানা রুমা, হালিমা খাতুনসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার গার্ল গাইডস্ নেতৃবৃন্দ।
অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে
আঞ্চলিক পরিষদ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জেলারঅংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code