১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

জামালগঞ্জের ভীমখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির নির্বাচন সম্পন্ন

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
জামালগঞ্জের ভীমখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির নির্বাচন সম্পন্ন

Manual5 Ad Code

কৌশিক তালুকদার, জামালগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

জামালগঞ্জের ভীমখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনার কমিটির নির্বাচন বিদ্যালয়ের হল রুমে সম্পন্ন হয়েছে।নির্বাচন পরিদর্শন করেন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ ও ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবির। চারজন পুরুষ অভিভাবক সদস্য পদের বিপরীতে সাতজন প্রার্থী অংশগ্রহন করেন।

Manual8 Ad Code

নির্বাচন শেষে নির্বাচিত ব্যক্তিদের ফলাফল ঘোষণা করা হয়।প্রথম – শামসুল হক – ২৫৭ ভোট, দ্বিতীয় – জিয়াউর রহমান -২৫৫ ভোট,তৃতীয় – মোঃ মিজানুর রহমান -২৪১ ভোট,চতুর্থ – কৃপেশ দত্ত – ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন,এলাকার গন্যমান্য ব্যক্তিসহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বৃন্দ।

Manual8 Ad Code