১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

সমাবেশ ও বিশ্ব ডিম দিবস-২০১৯ উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
সমাবেশ ও বিশ্ব ডিম দিবস-২০১৯ উদযাপন

Manual4 Ad Code

মোঃজাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপাল উপজেলায় আজ(১১/১০/২০১৯ ইং)সকালে উপজেলা প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে পালন করা হয় নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন ও বিশ্ব ডিম দিবস।

Manual6 Ad Code

এ উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।জনাব ডাঃ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্ত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথীর আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী, বাগেরহাট-৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাবা হাবিবুন্নাহার(MP)।

Manual8 Ad Code

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান জনাব শেখ মোয়াজ্জেম হোসেন।

Manual6 Ad Code

কৃষিবিদ জনাব মোঃজাহিদূর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা বাবু তুষার কুমার পাল,ভাইস চেয়ারম্যান জনাব নুরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা হোসনেয়ারা মিলি,উপজেলা যুবলীগ নেতা জনাব মনির হোসেন প্রিন্স,উপজেলা ছাত্র লীগের সভাপতি জনাব মোঃহাফিজুর রহমান,সাধারন সম্পাদক শেখ শাদী,বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা কুদরতী হুমায়ুন কবির,বিশিষ্ট সাংবাদিক ও যুবলীগ নেতা জনাব খৈয়াম হোসেন খিজির,বিশিষ্ট সাংবাদিক জনাব মোঃ জাহান জেব কুদরতী,প্রভাষক জনাব মোঃফোরকান কুদরতী,মোংলা জোনের বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব খাঁন সম্রাট,মোল্যা হাবীব,পারভেজ হোসেন,সাংবাদিক শাহিন মাহমুদ,সহ প্রমুখ ব্যক্তি বর্গ।

Manual7 Ad Code

উপমন্ত্রী মহোদয় তাঁর বক্তৃতায় আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ প্রদান করেন।তিনি বলেন,আমিষের চাহিদা মেটাতে পোল্ট্রি শিল্পের কোন বিকল্প নাই।সে মতে তিনি প্রতিটা ঘরে ঘরে ছোট করে হলেও খামার গড়ে তোলার জোর তাগিদ প্রদান করেন। পারিবারিক চাহিদা মিটিয়ে সমষ্টিগত ভাবে আয়ের উৎসও হতে পারে পোল্ট্রি শিল্প মর্মে সকলকে বিশেষ ভাবে অবহিত করেন।।