৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

চট্রগ্রাম নগরীর চার ফ্লাইওভার আসছে চসিকের হাতে

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
চট্রগ্রাম নগরীর চার ফ্লাইওভার আসছে চসিকের হাতে

Manual1 Ad Code

আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

চট্রগ্রাম নগরে চারটি ফ্লাইওভার নির্মাণ করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আইনে থাকলেও নির্মাণের দীর্ঘদিন পরেও ফ্লাইওভারগুলো চট্টগ্রাম সিটি করপোরেশনকে হস্তান্তর করেনি সিডিএ। যদিও এজন্য সিডিএ’র কর্মকর্তারা সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের স্বেচ্ছাসারিতাকে দায়ী করেছেন।

অবশেষে ফ্লাইওভারগুলো চট্টগ্রাম সিটি করপোরেশনকে হস্তান্তর করা হচ্ছে। বুধবার (৯ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধানত গ্রহণ করা হয়। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।

সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, ‘ফ্লাইওভার ও রাস্তা ব্যবস্থাপনার জন্য আমাদের কোনো বরাদ্দ নেই। এর ফলে আমাদেরকে ফ্লাইওভারগুলো নিয়ে হিমশিম খেতে হয়েছে। আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম এসব চসিককে হস্তান্তর করার জন্য। বুধবার সভা হয়েছে সেখানে ফ্লাইওভারগুলো হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। দ্রুত আমরা ফ্লাইওভারগুলো চসিককে হস্তান্তর করবো।

Manual4 Ad Code

আগে কেন হস্তান্তর করা হয়নি এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আগের চেয়ারম্যান ভালো জানবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না।

Manual4 Ad Code

এদিকে ফ্লাইওভারগুলো ব্যবস্থাপনার জন্য সিডিএ’র পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ফ্লাইওভারগুলো গড়ে উঠেছিলো ঝুঁকিপূর্ণ হিসেবে। ছিলো না নিরাপত্তা বেষ্টনি, মাদকসেবী ও ছিনতাইকারীদের নিরাপদ আশ্রয়স্থল, নষ্ট লাইট, অল্প বৃষ্টিতেই হাঁটু পরিমাণ পানি জমে থাকাসহ নানা অব্যবস্থাপনা।
ফ্লাইওভারগুলো হল- বহাদ্দারহাট ফ্লাইওভার, আক্তারুজ্জামান ফ্লাইওভার, কদমতলী ফ্লাইওভার ও দেওয়ানহাট ফ্লাইওভার।

Manual4 Ad Code