৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লা ব্রাক্ষনপাড়া ভারতীয় সীমান্তে তিন র‌্যাব সদস্যসহ ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৯
কুমিল্লা ব্রাক্ষনপাড়া ভারতীয় সীমান্তে তিন র‌্যাব সদস্যসহ ৫ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Manual8 Ad Code

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১০অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে তাদের ধরে নিয়ে গেছে বলে জানা যায়।

Manual6 Ad Code

ধরে নিয়ে যাওয়া র‌্যাব সদস্যরা কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্য বলে জানা গেছে। খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গেছে। কিন্তু এখনও এ বিষয়ে বিজিবি কিংবা র‌্যাবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায় , তিন র‌্যাব সদস্যকে সোর্সরা নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

Manual5 Ad Code

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, স্থানীয় ও র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি, কিন্তু এখনও বিস্তারিত কিছু জানি না।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোর্শেদ বলেন, তিন র‌্যাব সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনতে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি জানান।

Manual8 Ad Code