৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

এই ছাত্রলীগের হাতেই কোন এক দিন শেখ হাসিনা ও হত্যা হয়েছে শুনা যাবে রনি

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯
এই ছাত্রলীগের হাতেই কোন এক দিন শেখ হাসিনা ও হত্যা হয়েছে শুনা যাবে রনি

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক ঃ ছাত্রলীগ একদিন শেখ হাসিনাকেও হত্যা করবে বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি৷

Manual7 Ad Code

তিনি বলেন, যে নিজের ভাইকে হত্যা করতে পারে সে সবাইকে হত্যা করতে পারে৷ এই ছাত্রলীগই শেখ হাসিনার বিরুদ্ধে দাড়াবে৷ এই ছাত্রলীগ একদিন শেখ মুজিবের মতো শেখ হাসিনাকেও হত্যা করবে৷

Manual4 Ad Code

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গলিতে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন, আমাদেরই একজন ভাই এদেশের পক্ষে কথা বলার জন্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন৷ এদেশকে বিক্রি করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশকে পানি, গ্যাস, ট্রানজিটসহ বিভিন্ন বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন৷ ফলে তাকে তারই ক্যাম্পাসে তারই হলরুমে নিয়ে ছাত্রলীগের পৈশাচিক নির্যাতনে হত্যা করেছে৷

Manual2 Ad Code

জেলা ছাত্রদলের সভাপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, তুমি যখন আদর্শ ধারণ করবে তোমাকে সবাই ভালোবাসবে৷ আর তুমি আদর্শ থেকে বিচ্যুত হলে তোমার পাশে কাউকে পাবে না৷

মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ সভাপতি সাইদুর রহমান, শাহীন, সুমন, মো. রাসেল, যুগ্ম সম্পাদক আলামিন প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, ফতুল্লা থানা ছাত্রদল নেতা কায়েস আহমেদ পল্লব, শরীফ হোসেন মানিক, সোহাগ, কাজী আরিফ, শাকিল আহমেদ প্রমুখ৷

সমাবেশ শেষে জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়ক হয়ে চাষাঢ়ায় বিজয় স্তম্ভের সামনে এসে শেষ হয়।