২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সাভারে বেদে ও হিজড়াদের জন্য৫০টি ঘর নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৯
সাভারে বেদে ও হিজড়াদের জন্য৫০টি ঘর নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:

সাভারের অবহেলিত বেদে ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে দুর্যোগ সহনীয় ৫০ টি ঘরের নির্মাণ কাজের উদ্ধোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
মঙ্গলবার বংশী নদীর উপর কাইজারকুন্ড এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠী ও হিজড়াদের জন্য এসব ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, সাভার উপজেলা নির্বহী অফিসার পারভেজুর রহমান, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চেšধুরী, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ প্রমুখ।

Manual2 Ad Code