২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

সম্রাট অসুস্থ, নেয়া হয়েছে হৃদরোগ হাসপাতালে

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০১৯
সম্রাট অসুস্থ, নেয়া হয়েছে হৃদরোগ হাসপাতালে

Manual1 Ad Code

শামীমা নাসরিন লিপা :-  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে অসুস্থবোধ করায় আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কারাগার থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

Manual4 Ad Code

ঢামেক সূত্রে জানা যায়, সম্রাট কারাগারে অসুস্থবোধ করায় সকাল সাড়ে ৭টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন কারারক্ষীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদ জানান, সম্রাটকে ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন। পরামর্শ অনুযায়ী তাকে হৃদরোগ হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাদের সঙ্গে নিয়ে রোববার (৬ অক্টোবর) দিনভর রাজধানীতে সম্রাট ও আরমানের বাড়িতে অভিযান চালানো হয়।

Manual1 Ad Code

কাকরাইলের কার্যালয়ে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের দায়ে সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মদ্যপ অবস্থায় পেয়ে আটকের সময়ই আরমানকে একই মেয়াদে সাজা দেয়া হয়। সম্রাটকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আর আরমানের জায়গা হয় কুমিল্লা কারাগারে।

Manual8 Ad Code